চাঁনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

চাঁনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ০৭:৫৭:১১ পূর্বাহ্ন

চাঁনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন


আঞ্জুমানে তালিমুল কুরআন  বাংলাদেশ পরিচালিত  চাঁনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা  শাখার কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ৭ এপ্রিল ২০২৪ ইং মোতাবেক ২৭ রমজান রবিবার সকাল ১০ টায় মাদরাসার হলরুমে  অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা  পরিচালনা কমিটির সভাপতি হাজী করম আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার শিক্ষাসচিব ও প্রধান ক্বারী মাওলানা মাহদী এমরান। 

বক্তব্য প্রদান করেন নায়েব মুহতামিম ক্বারী মাওলানা  এমরান হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি,  সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোশাররফ হোসেন, মাওলানা আশরাফুর রহমান, মাওলানা রাইয়্যান আহমদ, মাওলানা ইলিয়াছ আলী, হাফিজ নেছারুল আলম, মৌলভী তারেক আহমদ প্রমুখ। 

প্রত্যেক বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।

মাওলানা এমরান হোসেন মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণের মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: