বড়লেখায় পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

বড়লেখায় পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৪/২০২৪ ১২:৩৩:৪২ অপরাহ্ন

বড়লেখায় পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভাররাপ্ত) মুহতাসিম মহাদির পৃষ্টপোষকতায় আড়াই'শো পথ শিশুদের মাঝে ঈদ উপহার স্বরুপ পোশাক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৫ টায় সাজেদ আহমদ ও ইমরান আহমদের যৌথ সঞ্চালনায় এবং বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুহতাসিম মাহাদির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬ নং সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ব্যবসায়ী জালাল আহমদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (সাবেক) বাকের আহমদ, সিনিয়র সহ-সভাপতি শাওন আহমদ, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমতিয়াজ আহমেদ শুভন।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, শফিউস সমাদ জুয়েল, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি কামরুল আহমদ, পৌর ছাত্রলীগ সভাপতি আলী হোসেন, একতা রক্তদান সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক ছাদিকুর রহমান, সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ৱেদওয়ান আহমদ, সিদ্দিক আহমদ, এনাম উদ্দিন, নিরব, সৌমিক, রাহাত ও কাতার প্রবাসী রিজন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, বড়লেখার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করছে। ইতিমধ্যে পৌর ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ, উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণ এবং কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মুহতাসিম মাহাদির পৃষ্টপোষকতায় পথ শিশুদের মাঝে পোশাক বিতরণের কর্মসূচি প্রশংসার দাবি রাখে এবং মানুষের কল্যাণে মানবিক কর্মসূচি যেনো সবসময় অব্যাহত থাকে এই প্রত্যাশা ব্যক্ত করছি। পরে ইমতিয়াজ আহমেদ শুভন সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন