শান্তিগঞ্জে হাঁসে খেল ধান, দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের গেলো প্রাণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শান্তিগঞ্জে হাঁসে খেল ধান, দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের গেলো প্রাণ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০৭:৫৩:৩০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে হাঁসে খেল ধান, দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের গেলো প্রাণ

ফাইল ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাঁসে ধান ক্ষেতে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম নোয়াব আলী(৫৮)। তিনি তেরহাল গ্রামের মৃত জায়ফর আলীর পুত্র।

বুধবার ( ১৭ এপ্রিল )  বিকেলে শান্তিগঞ্জ  উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের জুবুর খুল হাওরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জুবুর খুল হাওরে হাঁসে ধান ক্ষেতে ধান খাওয়াকে কেন্দ্র করে তেরহাল গ্রামের নোয়াব আলী ও তাজুল ইসলাম গংদের সংঘর্ষ হয়। এতে দুজনই আহত হন৷ এবং নোয়াব আলীকে পানিতে চুবান প্রতিপক্ষরা৷ তখন  হাওরে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাদের মারামারি বন্ধ করে পরবর্তীতে বিচার শালিস হবে মর্মে আশ্বস্ত করেন৷ এরপর আহত নোয়াব আলীর শরীরে আঘাতের বাহ্যিক কোনো চিহ্ন না থাকায় নোয়াখালী বাজারে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বাড়িতে ফিরে এসে স্বাভাবিক কার্যক্রম করেন। আজ সকালে তিনি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন ৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ লাশ ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক