সুনামগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সুনামগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০৮:১৬:০৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে শেফা বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল ) সকাল ৮ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী একই গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় নিহত নারী তার পিতার বাড়িতে রাতের খাবার শেষে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন৷ এরপর সকাল ৮ টার দিকে ছেলের ঘুম ভাঙলে তার মাকে শয়ন কক্ষের জানালার গ্রিলের সাথে গোলাপি রংয়ের ওড়না দিয়া ফাঁস লাগিয়ে ঝুলে আছে দেখে চিৎকারে করলে আত্মীয়স্বজন এসে ওড়না কেটে লাশ নিচে নামান৷ এরপর খবর পেয়ে থানার এসআই সুব্রত কুমার দাস সঙ্গীয় ফোর্স গিয়ে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম সি



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক