যাদুকাটা নদীর পাড়ে বালির নিচে মিলল শিশুর মরদেহ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

যাদুকাটা নদীর পাড়ে বালির নিচে মিলল শিশুর মরদেহ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ১১:১২:১২ পূর্বাহ্ন

যাদুকাটা নদীর পাড়ে বালির নিচে মিলল শিশুর মরদেহ

ফাইল ছবি


সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় নিখোঁজের একদিন পর যাদুকাটা নদীর তীরে বালিচাপা দেওয়া অবস্থায় সাকিবুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীর তীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সাকিবুল ইসলাম উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে। শিশুটি প্রথম শ্রেণির ছাত্র ছিল।

বুধবার (১৭ এপ্রিল) সকালে সাকিবুল স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে স্কুল ছুটি শেষে ছেলে বাড়িতে না আসলে পরিবারের লোকজন ছেলের স্কুলসহ বিকেল থেকে রাতভর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে। ছেলেকে না পেয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ছেলের নিখোঁজের মাইকিং করায় পরিবারের লোকজন।

মাইকিংয়ের কিছু সময় পরেই যাদুকাটা নদীতে কাজ করতে আসা শ্রমিকরা নদীর তীরে বালুর নিচে শিশুটির একটি পা ও একটি হাত বালুর উপরে সামান্য দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত যাদুকাটা নদীর তীরে পুলিশকে নিয়ে যায়। পরে ঘটনাস্থলের বালুর নিচ থেকে সাকিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আমরা শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর সঠিক খবর জানানো যাবে।

তিনি আরও বলেন, এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি, পরিবারের লোকজনের অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক