চিত্রশিল্পী-লেখক ধ্রুব এষ আইসিইউতে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

চিত্রশিল্পী-লেখক ধ্রুব এষ আইসিইউতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ১১:৩১:১৪ পূর্বাহ্ন

চিত্রশিল্পী-লেখক ধ্রুব এষ আইসিইউতে

ফাইল ছবি


বিখ্যাত চিত্রশিল্পী ও লেখক ধ্রুব এষকে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চিত্রশিল্পী রজত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুসফুসের রোগে আক্রান্ত ধ্রুব এষকে বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ভর্তি করা হয়েছিল।

ধ্রুব এষ ১৯৬৭ সালের ১৭ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ভূপতি রঞ্জন এষ ও মায়ের নাম লীলা এষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষধ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

বইয়ের প্রচ্ছদশিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন ধ্রুব এষ। পাশাপাশি তিনি লেখালেখিও করেন। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত মাসিক ‘রহস্যপত্রিকা’র শিল্প সম্পাদক হিসেবে কর্মরত আছেন ধ্রুব এষ।

এম সি



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক