৭৮১ কোটি টাকা দিচ্ছে এডিবি জলবায়ু প্রকল্পে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

৭৮১ কোটি টাকা দিচ্ছে এডিবি জলবায়ু প্রকল্পে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০৬:৪৬:৩২ পূর্বাহ্ন

৭৮১ কোটি টাকা দিচ্ছে এডিবি জলবায়ু প্রকল্পে

সংগৃহীত


জলবায়ু সংক্রান্ত প্রকল্পে ৭ কোটি ১০ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। স্থানীয় মুদ্রায় প্রতি ডলার ১১০ টাকা ধরে যা দাঁড়ায় প্রায় ৭৮১ কোটি টাকা। 

শনিবার রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সংক্রন্ত ঋণ ও প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইন্টিগ্রেটেড সাউথওয়েস্ট প্রজেক্ট ফর ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। 

চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। 

ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

সংস্থাটি জানায়, পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এটি বাস্তবায়নের মাধ্যমে প্রকল্প এলাকার জলাবদ্ধতা নিরসন করা যাবে। ফলে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি আনুষাঙ্গিক উন্নয়নের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়ন করা সম্ভব হবে। চলতি বছর থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিবির এ ঋণের সুদের হার ২ শতাংশ। ৫ বছরের রেয়াতকালসহ মোট ২৫ বছরে এটি পরিশোধ করতে হবে। তবে এই ঋণে আর কোনো চার্জ নেই। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা