ছাতকে ১৪৪ ধারা জারি প্রশাসনের কড়া নির্দেশনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ছাতকে ১৪৪ ধারা জারি প্রশাসনের কড়া নির্দেশনা

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ১০:০৭:২৪ পূর্বাহ্ন

ছাতকে ১৪৪ ধারা জারি প্রশাসনের কড়া নির্দেশনা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুলিশ প্রশাসন নিয়ে সারজমিনে মাঠে অবস্থান করে ১৪৪ ধারা জারির বিষয়টি মাইকে অবহিত করেন। এসময় মাঠে পুলিশের কড়া অবস্থান নিতেও দেখা যায়।

শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টায় থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান, বাজারের পরিস্থিতি শান্ত রাখতে ইজারাদার জাহাঙ্গীর আলমকে আজকে আর মাশুল না তুলতে অনুরুধ করা হয়। এসময় তিনি প্রতিপক্ষের লোকজনকে সংঘাত এড়িয়ে চলার নির্দেশনাও দেন।

ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী সহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও থানা পুলিশের অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক