জগন্নাথপুরে মসজিদের ভেতরে ছুরিকাঘাত: ১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

জগন্নাথপুরে মসজিদের ভেতরে ছুরিকাঘাত: ১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৭:৩৮:১৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মসজিদের ভেতরে ছুরিকাঘাত: ১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে মসজিদের ভেতরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের একমাস পর মামলার প্রধান আসামি হেলাল মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।হেলাল মিয়া উপজেলার সাংঙ্গিয়ারগাঁও (বলবল) গ্রামের আব্দুল বারির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আরেফিন বলেন, পর থেকে হেলাল পলাতক ছিল। গতকাল শুক্রবার রাতে আসামির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে আরেকটি মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।উল্লেখ্য, গত ২২ মার্চ উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে পূর্ববিরোধের জেরে মসজিদের ভেতরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লিয়াকত আলী (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় গত ৮ এপ্রিল লিয়াকত আলীর ভাই সাজ্জাত আলী বাদী হয়ে হেলাল মিয়াকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে জড়িতরা পলাতক ছিল। মামলা দায়েরের পর আসামিরা আদালত থেকে জামিন নেয়। তবে প্রধান আসামি হেলাল মিয়া পলাতক ছিল।

এম সি



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক