ছাতকের সেই দুর্ঘটনা: মারা গেলেন আরও একজন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ছাতকের সেই দুর্ঘটনা: মারা গেলেন আরও একজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৮:১৪:৩৮ পূর্বাহ্ন

ছাতকের সেই দুর্ঘটনা: মারা গেলেন আরও একজন

ছবি: সংগৃহীত


ছাতকে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মো. মতিউর রহমান হাসান (পাগল হাসান) তিনি কালারুকা ইউনিয়নের শিমুলতলা-মুক্তিরগাঁও গ্রামের মৃত দিলশাদ মিয়ার পুত্র। তার সাথে সিএনজি চালিত অটোরিকশায় থাকা অন্য যাত্রী আব্দুস সাত্তার ও একই দুর্ঘটনায় মারা গেছেন। তিনি শিমুলতলা- মুক্তিরগাঁও গ্রামের আহাদ আলীর পুত্র।

এ সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের লায়েছ মিয়া,রুপন মিয়া ও জাহাঙ্গীর আলমকে স্থানীয়  লোকজন উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় ছিলেন জাহাঙ্গীর আলম অদ্য শনিবার ২০ এপ্রিল রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তিন দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শিমুল তলা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও মত্যুর কোলে ঢলে পড়েন।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজ সংলগ্ন  টোল প্লাজা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক