বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ঢাবির সুইমিং পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ঢাবির সুইমিং পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ০৬:৩২:১৮ পূর্বাহ্ন

বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ঢাবির সুইমিং পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সংগৃহীত


বন্ধুদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষাকেন্দ্রের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।



তার নাম সোহাদ হক। বয়স ১৯ বছর। তিনি দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়, থাকতেন বিশ্ববিদ্যালয়ের হাজি মুহাম্মদ মুহসীন হলে।


সোমবার দুপুর দেড়টার দিকে সহপাঠীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের শিক্ষার্থী সোহাদ আর নেই। আমরা ঢাকা মেডিকেলে আছি এবং সেখানে তার পরিবারের লোকজনও এসেছে। তার মেডিকেল রিপোর্ট এখনো হাতে আসেনি। ঠিক কী কারণে মারা গেল তা মেডিকেল রিপোর্ট পেলে জানা যাবে।


সোহাদের বন্ধু ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে সুইমিং পুলে সাঁতার কাটতেছিলাম। সাঁতারের একপর্যায়ে ও মাঝখানে চলে যায়। সেখানে ডুবে গেলে আমরা তাকে টেনে তুলে আনি এবং পেটে চাপ দিলে কিছুটা পানি বের হয়ে আসে। 


তিনি বলেন, পানি বের হওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


এইচ বি বা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা