চলছে কয়লা খালাস, জাহাজেই ফিরবেন সব নাবিক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

চলছে কয়লা খালাস, জাহাজেই ফিরবেন সব নাবিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৪ ১২:৩৯:৩৭ অপরাহ্ন

চলছে কয়লা খালাস, জাহাজেই ফিরবেন সব নাবিক

ছবি: সংগৃহীত


সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে ভেড়ার পর এখন কয়লা খালাসের কাজ চলছে। খালাস শেষ হলে আরেকটি ভাড়া ধরে জাহাজ নিয়ে দেশের পথে রওনা হবে ২৩ নাবিক।

অবশ্য এর আগে নাবিকদের মধ্যে ২ জনের বিমানে দেশে ফেরার কথা ছিল। বাকি ২১ নাবিক আগে থেকেই জাহাজে করেই ফেরার কথা জানিয়েছিলেন। তবে পরে ওই দুই নাবিক সিদ্ধান্ত পরিবর্তন করেন।  জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের কর্মকর্তারা জানান, জাহাজে থাকা ৫৫ হাজার মেট্রিক টন কয়লা গতকাল সোমবার রাত ১২টার দিকে খালাস শুরু হয়।

মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। গত ১৪ এপ্রিল সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে ৮ দিন পর গত রোববার রাতে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত পৌঁছায়।

কেএসআরএম গ্রুপের সহযোগী সংস্থা এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম জানান, জাহাজের ২৩ নাবিক জাহাজেই দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।    

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা