ট্রেন দুর্ঘটনা:স্টেশন মাস্টারসহ তিন জন বরখাস্ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ট্রেন দুর্ঘটনা:স্টেশন মাস্টারসহ তিন জন বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৪:৫৪:৩০ পূর্বাহ্ন

ট্রেন দুর্ঘটনা:স্টেশন মাস্টারসহ তিন জন বরখাস্ত


গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার ও দুই পয়েন্টসম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুরে তাদের বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন স্টেশন মাস্টার হাসেম এবং পয়েন্টসম্যান সাদ্দাম ও মোস্তাফিজুর রহমান।

এদিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে শিডিউল বিপর্যয়ের ৩ ঘণ্টা পর ছেড়ে গেছে অগ্নিবীণা এক্সপ্রেস। এখন আর কোনও ট্রেন আটকে নেই।

শুক্রবার দুপুর ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ।

তিনি জানান, রেল দুর্ঘটনায় দুই ট্রেনের চালক ও সহকারীরা আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রেল দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে কমলাপুর রেলস্টেশনে ৪ থেকে ৫টি ট্রেনের যাত্রী আটকা পড়ে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা