জনগণের স্বার্থে সাংবাদিকদের তথ্য দিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

জনগণের স্বার্থে সাংবাদিকদের তথ্য দিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ০৫:১৭:৪২ পূর্বাহ্ন

জনগণের স্বার্থে সাংবাদিকদের তথ্য দিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী


তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, জনগণের স্বার্থে সাংবাদিকদের যেকোনো তথ্য দিতে হবে বাংলাদেশ ব্যাংককে। তিনি বলেন, সঠিক তথ্য তড়িৎ গতিতে দেয়ার জন্য বাধ্য থাকবে- এমন মানসিকতা তৈরির জন্য তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ওরিয়েন্টেশন করবেন।

শনিবার (৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব বলেন তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত।

সম্পাদক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, পরিবেশ রক্ষায় কাজ করা সাংবাদিকদের প্রনোদনা দিতে চায় সরকার। পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এসময়, মফস্বলে অপ-সাংবাদিকতার চর্চা হয় বেশি বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। এসব ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত ও সাংবাদিকদের সুরক্ষার আহবান জানানো হয়।


এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা