ফ্লাইট শুরু বৃহস্পতিবার: ৬ ঘণ্টা আগে হজ ক্যাম্পে উপস্থিত থাকতে হবে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ফ্লাইট শুরু বৃহস্পতিবার: ৬ ঘণ্টা আগে হজ ক্যাম্পে উপস্থিত থাকতে হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৮:০০:১৫ পূর্বাহ্ন

ফ্লাইট শুরু বৃহস্পতিবার: ৬ ঘণ্টা আগে হজ ক্যাম্পে উপস্থিত থাকতে হবে

ছবি: সংগৃহীত


চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার (৯ মে)। ‘রুট-টু-মক্কা সার্ভিসে’র আওতায় হজযাত্রীদের সৌদি ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা বাংলাদেশ থেকে শেষ করা হচ্ছে। ফলে হজযাত্রীদের বাংলাদেশ ওে সৌদি আরবের দুটি ইমিগ্রেশন হজ ক্যাম্প থেকে সম্পন্ন হচ্ছে। এতে হজযাত্রীদের ভোগান্তি কমে এসেছে। এজন্য তাদের কমপক্ষে ৬ ঘণ্টা আগে হজ ক্যাম্পে যেতে বলা‌ হয়েছে।

বুধবার (৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহেরের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, আগামীকাল থেকে পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে। প্রথম দিনে যেসব হজ টিমের সদস্য সৌদি আরব গমন করবেন তাদের ফ্লাইটের নির্দিষ্ট সময়ের ৬ ঘণ্টা আগে হজ ক্যাম্প, আশকোনা, ঢাকায় ইমিগ্রেশনের জন্য আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।

এ ছাড়া সদস্যদের সৌদি আরবে পৌঁছে দাপ্তরিক কাজের সুবিধার্থে ৪ কপি করে পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে হজযাত্রীদের সৌদি আরব যাওয়া সহজ করতে ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশির কাজ ঢাকায় সম্পন্ন হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’