শীঘ্রই ভারতীয় ভিসা জটিলতার অবসান হবে: পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শীঘ্রই ভারতীয় ভিসা জটিলতার অবসান হবে: পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৪:০৮:৫৭ পূর্বাহ্ন

শীঘ্রই ভারতীয় ভিসা জটিলতার অবসান হবে: পররাষ্ট্রমন্ত্রী


দ্রুতই ভারতীয় ভিসা জটিলতার অবসান হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৯ মে) ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। এর আগে, সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে মন্ত্রণালয়ে আসেন ভারতের পররাষ্ট্র সচিব।

বেইজিং না দিল্লি কোথায় আগে সফর হবে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লি তো আমাদের কাছে, বেইজিং একটু দূরে। চীনের আগে দিল্লিতে সফর হতে পারে।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনের পর ভারতে সরকার গঠন হবে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষণ ঠিক হবে।

ভারতের ভিসা নিয়ে জটিলতার বিষয়ে তিনি বলেন, ভারতের ভিসা পেতে জটিলতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে দেশটির পররাষ্ট্র সচিব জানিয়েছেন। দ্রুতই জটিলতার অবসান হবে বলে আশা করছি।

তিস্তা বহুমুখী প্রকল্পে যুক্ত হতে ভারত আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত। ট্যারিফ নির্ধারণের জন্য অপেক্ষা করছি।


এলএইচ



শীর্ষ সংবাদ:

শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’