ভোট কম পড়ার কারণ ধান কাটা ও বৃষ্টি: ইসি আলমগীর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ভোট কম পড়ার কারণ ধান কাটা ও বৃষ্টি: ইসি আলমগীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৪:৩২:৫১ পূর্বাহ্ন

ভোট কম পড়ার কারণ ধান কাটা ও বৃষ্টি: ইসি আলমগীর


প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬.১ শতাংশ। জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, জয়পুরহাটের ক্ষেতলালে সর্বোচ্চ ৭৩.১৬ শতাংশ ভোট পড়েছে। আর সবচেয়ে কম পড়েছে কুষ্টিয়া সদর, বগুড়ার সোনাতলা ও চট্টগ্রামের মিরসরাইয়ে ১৭ শতাংশ।

কমিশনার আলমগীর বলেন, নির্বাচনে ছোটখাটো ৩৭ টি ঘটনা ঘটেছে। এসব ত্রুটিকে বড় করে দেখার সুযোগ নেই। বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী কম ছিল। সঙ্গে ধান কাটা এবং বৃষ্টির কারণে অনেক জায়গায় ভোট পড়ার হার কম বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বার্তা ছিল ভোট সুষ্ঠু হতে হবে৷ নিজের ভোট নিজে দেবে। জালভোট হলে কঠিন শাস্তি। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি করা যাবে না। এমন বার্তায় এবারের ভোট ভালো হয়েছে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’