১২০ মণ ধান না দিতে আত্মগোপন ছিলেন নিখোঁজ সেই নৈশপ্রহরী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

১২০ মণ ধান না দিতে আত্মগোপন ছিলেন নিখোঁজ সেই নৈশপ্রহরী

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন

১২০ মণ ধান না দিতে আত্মগোপন ছিলেন নিখোঁজ সেই নৈশপ্রহরী

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে এক নৈশপ্রহরী ৬ দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৯ মে) রাতে আফতর আলী (৫৬) নামের ওই নৈশপ্রহরীকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে পুলিশ জানিয়েছে, পাওনা ধান পরিশোধ না করতে ওই নৈশপ্রহরী আত্মগোপনের চলে গিয়েছিলেন।

জানা যায়, গত  ৪ মে রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়েন সাদিপুর বাজারে দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হন নৈশপ্রহরী আফতর আলী (৫৬)। পরদিন নিখোঁজের ঘটনায় ওই নৈশপ্রহরীর স্ত্রী ছায়ারুন বেগম জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকালে  বিভিন্ন সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে জামালগঞ্জ উপজেলা থেকে জীবিত এবং সুস্থ অবস্থায় তাকে উদ্ধার কর হয়।

ওসি বলেন, ওই নৈশপ্রহরী  স্থানীয় এক ধান ব্যবসায়ীর কাছ থেকে ধান দেওয়ার কথা বলে ১২০ মণ ধানের দাম টাকা নেন। মুলত ওই ১২০ ধান না দেওয়ার জন্য সে নিজে আত্মগোপন করেছিল। উদ্ধারের পর নৈশপ্রহরীকে তাঁর স্ত্রী-সন্তানের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন