সরকার ধারাবাহিক ক্ষমতায় থাকায় উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সরকার ধারাবাহিক ক্ষমতায় থাকায় উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৪:১২:৩৮ পূর্বাহ্ন

সরকার ধারাবাহিক ক্ষমতায় থাকায় উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ধারাবাহিক ক্ষমতায় থাকার ফলেই এত উন্নয়ন হয়েছে। যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ সরকারের অর্জনগুলো ধরে রাখতে হবে।

শনিবার (১১ মে) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, দেশের মানুষের উন্নত জীবনমানের কথা মাথায় রেখেই কাজ করছে সরকার। কিন্তু একটি গোষ্ঠী আছে তাদের কিছুই ভালো লাগে না। পদ্মা সেতুতে রেল, মেট্রোরেল, স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুৎ এসব নিয়ে সমালোচনা করছে তারা।

বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমূখী ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, স্বল্প খরচে টেকসই যন্ত্রপাতি নির্মাণ করতে হবে। সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। তাই যেকোনো প্রকল্প পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই যেন হয় সেদিকে খেয়াল রাখতে প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এলএইচ



শীর্ষ সংবাদ:

শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’