তাহিরপুর সমিতি সিলেটের নতুন কমিটি গঠন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

তাহিরপুর সমিতি সিলেটের নতুন কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৪:৩০:৪১ পূর্বাহ্ন

তাহিরপুর সমিতি সিলেটের নতুন কমিটি গঠন


তাহিরপুর সমিতি সিলেটের ২০২৪-২৫ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ মে) রাতে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাহিত্যের হলরুমে এক বার্ষিক সাধারণ সভায় সবার সম্মতিতে সমিতির আহ্বায়ক পিযুষ বর্জন পুরকায়স্থ টিটু সালাহ উদ্দিন আহমেদ কে সভাপতি ও নাজির হোসেন কে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করেন।

কমিটি গঠন উপলক্ষে তাহিরপুর সমিতি সিলেটের এক বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পাঠ করেন আল-আমীন।

তাহিরপুর সমিতি সিলেটের সভাপতি আলহাজ¦ তারা মিয়ার সভাপতিত্বে ও শওকত হাসান আখঞ্জির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক রজত ভূষণ সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো: দিলোয়ার হুসেন, শিক্ষক গোলাম সারোয়ার লিটন, নারী নেত্রী আছিয়া আফিন্দি, কমল তালুকদার, গোলাম সারোয়ার, মিরাজুল ইসলাম, মো: মার্জিল হুসেন, মানিক, মো: নার্জেল হুসেন প্রমুখ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন