ভিসা জটিলতা: অনিশ্চিতায় অনেক মুসল্লির হজযাত্রা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ভিসা জটিলতা: অনিশ্চিতায় অনেক মুসল্লির হজযাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৫:০০:১৬ পূর্বাহ্ন

ভিসা জটিলতা: অনিশ্চিতায় অনেক মুসল্লির হজযাত্রা


ভিসা জটিলতায় এখনও অনিশ্চিত প্রায় ২০ হাজার মুসল্লির হজযাত্রা। দুই দফা সময় বাড়ানোর পরও অনেকের ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি এজেন্সিগুলো। শনিবার (১১ মে) শেষ হচ্ছে ভিসা ইস্যুর সময়সীমা। সৌদি সরকার তৃতীয় দফায় সময় বাড়াবে কি না, তা নিশ্চিত নয়

হজ পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেছেন, কয়েকটি এজেন্সির গাফিলতির কারণেই এ দুর্দশা। যদিও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতির দাবি, সৌদিতে বাড়ি ভাড়ার জন্য সঠিক সময় এজেন্সি মালিকদের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। তবে, দু’জনই আশা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত সঙ্কট থাকবে না, হজে যেতে পারবেন সবাই।

গত বৃহস্পতিবার (৯ মে) ভোরে ঢাকা থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। আশকোনার হজ ক্যাম্পের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ৮৩ হাজার ২১৮ জন হজে যেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন।


এলএইচ



শীর্ষ সংবাদ:

শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’