সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৬:০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল


দীর্ঘ ছয় মাসের বেশি সময় পর সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার (১৫ মে) অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আগামী রোববার (১২ মে) দুপুর ১২টায় গুলশান চেয়ারপারসন অফিস সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তিনি সর্বশেষ সংবাদ সম্মেলন করেন ২৭ অক্টোবর ২০২৩। গত ২৮ অক্টোবর ঢাকায় দলটির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সকাল নিজের গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। এর সাড়ে তিন মাস পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন মির্জা ফখরুল। মুক্তির ১৯ দিন পর ৪ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে ২৩ মার্চ দেশে আসেন তিনি। এরপর ২ মে ওমরাহ পালনে সৌদি আরব যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে ৮ মে দেশে ফিরেন তিনি।


এলএইচ



শীর্ষ সংবাদ:

শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’