শিশু আমিনকে বাঁচাতে চান প্রতিবন্ধি বাবা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিশু আমিনকে বাঁচাতে চান প্রতিবন্ধি বাবা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ১১:০১:০৪ পূর্বাহ্ন

শিশু আমিনকে বাঁচাতে চান প্রতিবন্ধি বাবা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের চার বছরের শিশু আমিন খানকে বাঁচাতে চান প্রতিবন্ধি বাবা আরজ খান। দীর্ঘ তিন মাস যাবত শিশু আমিন মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করা দরকার। এতে প্রয়োজন বহু টাকার। যা প্রতিবন্ধি আরজ খানের পরিবারের পক্ষে যোগাড় করা একেবারেই সম্ভব নয়।

পরিবারের সদস্যরা জানান, আরজ খানের আট সদস্যের পরিবারে দুইজন প্রতিবন্ধি। গত ৩ মাস আগে শিশু আমিনের শরীরে ক্যান্সর রোগ ধরা দেয়। রোগ সনাক্ত হওয়ার পর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গা থেকে টাকা যোগার করে চিকিৎসা করিয়েছেন। বর্তমানে অপারেশনের টাকার অভাবে শিশু আমিন ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।

ওই শিশুর বাবা প্রতিবন্ধি আরজ খান বলেন, টাকার অভাবে আমার শিশু ছেলেটি মৃত্যুর পথে হাঁটছে। আপনাদের একটুখানি সহায়তাই কেবল পারে তাঁকে দ্বিতীয় জীবন উপহার দিতে। আমার পরিবারের লোকজন এখন নিরূপায় হয়ে সমাজের বিত্তশালীদের কাছে সাহায্য জন্য আবেদন করছেন। সাহায্য পাঠাবার ঠিকানা ওই শিশুর বাবা আরজ খান ০১৭০০ ৫৮০৮৮৪।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন