শান্তিগঞ্জে এসএসসিতে ফলাফল বিপর্যয়, পাসের হার ৬০.১ শতাংশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে এসএসসিতে ফলাফল বিপর্যয়, পাসের হার ৬০.১ শতাংশ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৪:০৩:৩৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে এসএসসিতে ফলাফল বিপর্যয়, পাসের হার ৬০.১ শতাংশ


এসএসসি/দাখিল পরীক্ষায় এবার সুনামগঞ্জের শান্তিগঞ্জে রেজাল্ট বিপর্যয় ঘটেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল৷ এমন বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের অবাধে স্মার্টফোন ব্যবহার, অভিভাবকদের উদাসীনতা ও শিক্ষকদের দায়সারা মনোভাবকেই দুষছেন সচেতন মহল। 

জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার মাত্র ৬০.১ শতাংশ। এসএসসিতে উপজেলার মোট ১৫টি স্কুলের ১৬৩৮ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাস করেছে ৯১৭ জন। ফেল করেছে ৬৪১ জন৷  জিপিএ ৫ পেয়েছে মাত্র ৫ জন। এরমধ্যে পাগলা সরকারি মডেল হাইস্কুল ৪ জন ও বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় ১ জন৷ রেজাল্টে শীর্ষে জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় ও সর্বনিম্ন আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়। 

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৭টি মাদ্রাসার ২৮৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮৪ জন। ফেল করেছে ১০১ জন। এতে পাশের হার ৬৭.৫৩ শতাংশ । জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গতবছরের চেয়েও এবার ফলাফল আরও বেশি খারাপ হয়েছে। যেটা আমরা প্রত্যাশা করিনি৷ তবে আগামীতে যাতে ফলাফল ভালো হয় তার জন্য আমরা স্কুলে স্কুলে মনিটরিং জোরদার করবো৷


এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন