জগন্নাথপুরে এসএসসিতে পাশের হার ৭৫.৬৭, মাদরাসায় ৮১.৭৪ শতাংশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এসএসসিতে পাশের হার ৭৫.৬৭, মাদরাসায় ৮১.৭৪ শতাংশ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ১১:১০:৪৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এসএসসিতে পাশের হার ৭৫.৬৭, মাদরাসায় ৮১.৭৪ শতাংশ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৫.৬৭ শতাংশ ও মাদরাসায় ৮১.৭৪ শতাংশ। এবার পাশের হারের দিক দিয়ে মাদরাসা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ শীর্ষে রয়েছ স্কুল প্রতিষ্ঠান।

রোববার (১২ মে) সারাদেশে প্রকাশিত ফলাফলে এমন চিত্র দেখা গেছে। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, এবছর জগন্নাথপুরের ৩০টি মাধ্যমিক স্কুল থেকে ২ হাজার ৩২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ৭৫৭ জন॥ অকৃতকার্য হয় ৫৬৫ জন। এরমধ্যে জিপিএ-৫ এসেছে ২৮টি। পাশের হার ৭৫.৬৭।একটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে।

অপরদিকে এবার পাশের হারের দিক দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে। উপজেলার  ১৮টি মাদরাসা প্রতিষ্ঠান থেকে ৮৮২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৭৩৪ জন। অকৃকার্য  হয়েছে ১৪৮ জন। ৩টি জিপিএ-৫ এসেছে।

পাশের হার ৮৩.২২ শতাংশ। ২টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ ফলাফল অর্জন করেছে। এছাড়াও এবার কারিগরি পরীক্ষায় ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৫৮জন। অকৃকার্য হয় ৬ জন। পাশের হার ৯০.৬৩।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় ফলাফলের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন