তাহিরপুরে কমেছে পাশের হার ও জিপিএ-৫
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

তাহিরপুরে কমেছে পাশের হার ও জিপিএ-৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ১১:২২:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুরে কমেছে পাশের হার ও জিপিএ-৫

ছবি: সংগৃহীত


তাহিরপুরে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ উপজেলায় পাশের হার ৬৩ দশমিক ৪১ শতাংশ। গত বছর যা ছিল ৬৯ দশমিক শূন্য তিন শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে মোট ২৭ জন শিক্ষার্থী। গেল বছর ৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী সংখ্যা বাড়লেও কমেছে জিপিএ-৫ ও পাশের হার। এ বছর উপজেলায় পাশের হারে এগিয়ে সম্পূর্ণ বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ভিশন একাডেমি। পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ। আর ৫টি জিপিএ-৫ নিয়ে উপজেলায় এগিয়ে রয়েছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। অন্যদিকে পাশের হারে সবার পেছনে জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে পাশ করেছে ৪২ দশমিক ১৮ শতাংশ পরীক্ষার্থী। তাছাড়া এ বছর ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই জিপিএ-৫ পায়নি। অন্যদিকে ফলাফল বিপর্যয় ঘটেছে উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের। প্রতিষ্ঠানটির পাশের হার ৫৮ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী।

তাহিরপুরে ১৯ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই হাজার একশ আঠারো জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গতবছর এই সংখ্যা ছিল এক হাজার নয়শো তিয়াত্তর জন। অপরদিকে দাখিল পরীক্ষায় উপজেলার ৬টি প্রতিষ্ঠানে ২৫৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ১৬১ জন। পাশের হার ৬২ দশমিক ৮৯।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন