ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জন হাসপাতালে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জন হাসপাতালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৭:১৬:০৪ পূর্বাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জন হাসপাতালে

ছবি: নিজস্ব


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। তবে এ সময়ে এ রোগে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

সোমবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৭ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের (উত্তর ও দক্ষিণ সিটি) হাসপাতালগুলোতে। এর বাইরে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন এবং বরিশাল বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৬ জনে। তাদের মধ্যে ২৯ জন মারা গেছেন।

এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে সোমবার সকাল পর্যন্ত ১৩৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৩ জন; ঢাকার বাইরে ৭৪ জন।

রোববার (১২ মে) তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হন ৪৬ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের প্রথম ১৩ দিনে ২৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে পাঁচজনের।

এম সি



শীর্ষ সংবাদ:

শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’