শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৩:০৮:২০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


'স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টিগুণে, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে (৯-১৫ মে) জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ মে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ৯ থেকে ১৫ মে পর্যন্ত সাতদিন ব্যাপী পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল  হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমদ, প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম চন্দ্র তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, এনজিও ইরা'র প্রতিনিধি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এসময় বক্তারা বলেন, কম খেলে বেশি দিন বেঁচে থাকা যায়, অথচ আমরা এর উল্টোটা করি আমরা খেতে বসলে পেট পুড়ে খাই। তবে এই খাওয়াটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আপনারা আপনাদের প্রজন্মের প্রতি স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সচেতন থাকবেন, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। এর পাশাপাশি পুষ্টিযুক্ত খাবার এবং পুষ্টির গুনাগুন সম্পর্কে বিষদ আলোচনা তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতায় ৫২ অংশ গ্রহণকারীদের মধ্যে নির্বাচিত সেরা ৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।


এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন