দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে-ইসি হাবিব
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে-ইসি হাবিব

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৮:৪৪:০২ পূর্বাহ্ন

দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে-ইসি হাবিব

ছবি: সংগৃহীত


নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, নির্বাচন কমিশনের প্রধান কাজ একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সবার সম্মিলিত সহযোগিতায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার (১৫ মে) বিকেলে খুলনার ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইসি আহসান হাবিব খান। অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের তিনি একথা বলেন।

ইসি আহসান হাবিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, বর্তমান কমিশন যতদিন আছে, ততদিন নির্বাচনী ব্যালটসহ অন্যান্য সরঞ্জামাদি নির্বাচনের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এসময় ভোটের দিন ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা প্রার্থীদের দায়িত্ব বলেও জানান তিনি।

ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আল আমিন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’