আগামী ৩১ মে মধ্যে মালয়েশিয়ায় কোটা অনুযায়ী সব কর্মী পাঠাতে হবে- প্রতিমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

আগামী ৩১ মে মধ্যে মালয়েশিয়ায় কোটা অনুযায়ী সব কর্মী পাঠাতে হবে- প্রতিমন্ত্রী

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ১১:১৭:৩৪ পূর্বাহ্ন

আগামী ৩১ মে মধ্যে মালয়েশিয়ায় কোটা অনুযায়ী সব কর্মী পাঠাতে হবে- প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, আগামী ৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় কোটা অনুযায়ী সব কর্মী পাঠাতে হবে। তাই, ৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

বুধবার (১৫ মে) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়ানোর আবেদন করে আমরা একটি চিঠি পাঠিয়েছি। তবে, আমাদের আবেদনের ভিত্তিতে তারা যদি সময় না বাড়ায়, তাতেও কোনো সমস্যা হবে না। কারণ, আমরা আগামী ৩১ তারিখকে লক্ষ্য করে কাজ করে যাচ্ছি।’তিনি বলেন, ‘বৈঠকে মালয়েশিয়ায় আমাদের যে কোটার তারিখ রয়েছে, সেই তারিখের মধ্যেই কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। 

এ বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধভাবেই আমরা চেষ্টা করছি যেন ৩১ তারিখের মধ্যে কোটার সকল কর্মী পাঠাতে পারি। কোটার মধ্যে যতজন কর্মী বাকি রয়েছেন, তাদের সবার মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া চলছে।

’বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন, অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ বায়রা সদস্যরা উপস্থিত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’