জেনে নিন ফ্যাটি লিভার প্রতিরোধের উপায়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

জেনে নিন ফ্যাটি লিভার প্রতিরোধের উপায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৩:০৬:০১ পূর্বাহ্ন

জেনে নিন ফ্যাটি লিভার প্রতিরোধের উপায়


ফ্যাটি লিভার একটি জটিল রোগ

ফ্যাটি লিভারের সমস্যায় নারী-পুরুষ অনেকেই ভোগেন। এটি একটি জটিল রোগ। এই রোগের ফাঁদে পড়লে লিভারে প্রদাহ হয়। এর থেকে তে পারে লিভার সিরোসিসের মতো কঠিন ব্যাধি।

তাই ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে সবারই সতর্ক হওয়া জরুরি। আর এই রোগ প্রতিরোধ করতে হলে কী কী করণীয় তা সবারই জানতে হবে। চলুন জেনে নেওয়া যাক ফ্যাটি লিভার প্রতিরোধের ৫ উপায়-

ওজন কমাতে হবে

গবেষণায় দেখা গেছে, ওজন স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে একাধিক জটিল রোগের ঝুঁকি বাড়ে। আর এই তালিকায় আছে ফ্যাটি লিভারের মতো অসুখও।

তাই এ রোগ থেকে রক্ষা পেতে প্রথমে ওজন বশে রাখতে হবে। সেক্ষেত্রে ফ্যাটজাতীয় খাবার এড়াতে হবে। তার বদলে শাক-সবজি ও ফল বেশি পরিমাণে পান করুন।

বেশি মানুষের মাঝে অস্বস্তি হয়, সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগছেন না তো?

যখন-তখন পায়ে ঝিঁঝি ধরে? সমাধান মিলবে যেভাবে

শরীরচর্চা আবশ্যক

আজকাল বেশিরভাগ মানুষই অলস জীবন কাটান। আর এই ভুল করেন বলেই তাদের পিছু নেয় ফ্যাটি লিভার ডিজিজ। তাই প্রতিদিন নিয়ম করে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা শরীরচর্চা করা জরুরি। তাতেই লিভার থেকে ঝরে যাবে মেদ। এমনকি নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, প্রেশার ও কোলেস্টেরল।

কার্বহাড্রেটজাতীয় খাবার কম খান

যে কোনো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেলে রক্তে ট্রাইগ্লিসারাইডস লেভেল বাড়ে। আর এই ক্ষতিকর উপাদান গিয়ে জমে লিভারে। ফলে পিছু নেয় ফ্যাটি লিভার ডিজিজ। তাই আজ থেকে আলু, ভাত, চিনি, মিষ্টির মতো হাই কার্ব খাওয়া ছাড়ুন।

এর পাশাপাশি তেল ও মসলা সমৃদ্ধ খাবার যেমন বিরিয়ানি, রোল, চাউমিন, পিৎজার মতো ফাস্টফুড এড়িয়ে চলতে হবে। তার পরিবর্তে হালকা মসলায় রান্না করা ঘরের খাবার খেতে হবে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন

গবেষণায় দেখা গেছে, রক্তে সুগার লেভেল বাড়লে লিভারে জমে ফ্যাট। তাই ডায়াবেটিস রোগীদের উচিত সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা। যদিও ফ্যাটি লিভার অসুখটি সহজে ধরা পড়ে না, তাই প্রতিবছর নিয়ম মেনে লিভার ফাংশন টেস্ট করুন ও বিশেষজ্ঞের পরামর্শ নিন।

মদ্যপান

মদ্যপান কখনো স্বাস্থ্যের জন্য ভালো নয়। মদ বা অ্যালকোহোলের কারণে হতে পারে অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ। তাই সুস্থ থাকতে চাইলে মদ এড়িয়ে চলুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন