কিশোরীকে আটক রেখে ধর্ষণ, অটোরিকশাচালক গ্রেপ্তার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

কিশোরীকে আটক রেখে ধর্ষণ, অটোরিকশাচালক গ্রেপ্তার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০১:১১:১৩ পূর্বাহ্ন

কিশোরীকে আটক রেখে ধর্ষণ, অটোরিকশাচালক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে তাকে আটকের পর রাতে কুলাউড়া থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।

গ্রেপ্তার হওয়া সিএনজি চালিত অটোরিকশাচালকের নাম মো. ফোরকান আলী (৩৫)। তিনি কুলাউড়া উপজেলার একিদত্তপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ।

তিনি জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। নির্যাতনের শিকার মেয়েটি খুবই অসুস্থ। তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। ফোরকানকে শনিবার মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি যাত্রী পরিবহনের সময় উপজেলার এক দিনমজুর পরিবারের কিশোরীর সঙ্গে ফুরকানের পরিচয় হয়। গত বৃহস্পতিবার বিকেলে মেয়েটির সঙ্গে তার বাড়ির সামনের রাস্তায় ফোরকানের দেখা হয়। তিনি কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। এরপর রাতে ধর্ষণ করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়ে। গতকাল বিকেল চারটার দিকে কিশোরীকে গাড়িতে তুলে উপজেলার টিলাগাঁও ইউনিয়নে নিয়ে যান ফোরকান। সেখানে নির্জন স্থানে মেয়েটিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তার গাড়ি আটকান। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফোরকান ও কিশোরীকে থানায় নিয়ে যায়। খবর পেয়ে কিশোরীর স্বজনেরা থানায় ছুটে যান। রাতে কিশোরীর মা বাদী হয়ে ফুরকানকে আসামি করে থানায় মামলা করেন।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক