বন্যা দুর্গত কোনো মানুষ যেন খাদ্যাভাবে না পড়ে: শাহাব উদ্দিন এমপি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বন্যা দুর্গত কোনো মানুষ যেন খাদ্যাভাবে না পড়ে: শাহাব উদ্দিন এমপি

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৭:৪৪:২৪ পূর্বাহ্ন

বন্যা দুর্গত কোনো মানুষ যেন খাদ্যাভাবে না পড়ে: শাহাব উদ্দিন এমপি

ছবি: সংগৃহীত


সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, দুর্গত কোনো মানুষ যেন খাদ্যাভাবে না পড়ে সেদিকে প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্ঠি রাখার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। কোনো বন্যা দুর্গত মানুষ খাদ্য সংকটে পড়বে না। সরকারের কাছে পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ রয়েছে। বন্যার পানি না কমা পর্যন্ত দুর্গত মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

সাবেকমন্ত্রী শাহাব উদ্দিন এমপি সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওড়পাড়ের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা ও বন্যা আশ্রয়কেন্দ্র সরেজমিনে পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যার্তদের পাশে ছুটে এসেছেন। মন্ত্রী উপজেলার সুজানগর, তালিমপুর, বর্নি ও দাসেরবাজার ইউনিয়নের বন্যাদুর্গত ৬০০ পরিবারের মাঝে ত্রাণের চাল, হাইজিন কিটবক্স, পানি রাখার জারিকেন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

ত্রাণসামগ্রী বিতরণকালে মন্ত্রী সাথে ছিলেন বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, তালিমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, আওয়ামী লীহ নেতা সাহেদুল মজিদ নিকু প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক