কুলাউড়ার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি নাদেল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

কুলাউড়ার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি নাদেল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৬:৫৫:২২ পূর্বাহ্ন

কুলাউড়ার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি নাদেল

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। শুক্রবার (২৮ জুন ) দুপুরে শহরস্থ ডাকবাংলোতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এমপি নাদেল বলেন, কুলাউড়ায় বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। বন্যার শুরু থেকে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বন্যার্তদের পাশে রয়েছেন। একসাথে হয়ে বন্যার্তদের জন্য সবাই কাজ করছেন।

তিনি বলেন, বিভিন্ন এলাকার ২৮টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ২ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। প্রতিদিনই আশ্রয়কেন্দ্রসহ বন্যাকবলিত এলাকায় শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার‌, বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বন্যায় প্রায় ৫ হাজার কাচা ঘর বিধ্বস্ত হয়েছে , ১৫০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত   হয়েছে।  ৮ শত ২০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। মৎস্য সম্পদেরও ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকা। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বন্যার পরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির জন্য টিন বিতরণ করা হবে বলেও ‌তিনি জানান।

এ সময় উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুসিকান্ত হাজং, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর সুজিত কুমার চন্দ, কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক