মৌলভীবাজার ডিবির অভিযানে ই য়া বা সহ ২ মা দ ক ব্যবসায়ী আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

মৌলভীবাজার ডিবির অভিযানে ই য়া বা সহ ২ মা দ ক ব্যবসায়ী আ ট ক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ০৩:৪৯:১৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার ডিবির অভিযানে ই য়া বা সহ ২ মা দ ক ব্যবসায়ী আ ট ক

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ মিনার মিয়া (৬২) এবং মিরাজ মিয়া (মেহরাজ) ৫৫ নামে দুইজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে (২৭ জুন) সকালে মৌলবীবাজার সদর থানাধীন ইজরাপাড়া (পূর্ব কাগাবালা) গ্রামের জনৈক নাছির মিয়ার নির্মানাধীন বাড়ির সামনে থেকে মিনার মিয়াকে আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার পরনে থাকা পাঞ্জাবীর পকেট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরবর্তীতে আটককৃত মিনার মিয়ার তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি করে ঘরের খাটের সাইড বক্সের ভিতরে সাদা টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ২৩০ পিসসহ মোট ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই তোফাজ্জল ইসলাম জানান, ‘আটককৃত মিনার মিয়াকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি শ্রীমঙ্গলের জনৈক মিরাজ মিয়ার কাছ থেকে সে এই ইয়াবাগুলো ক্রয় করেন এবং বিকাশের মাধ্যমে সেই টাকা পরিশোধ করেন।মোবাইল কললিস্ট ও বিকাশ লেনদেনের তথ্য যাচাই করে সত্যতা পেলে গতকাল (২৮ জুন) রাতে শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে মিরাজ মিয়া মেহেরাজকে আটক করা হয়। মিরাজ মিয়া এবং তার ছেলে ভারত সীমান্ত থেকে দীর্ঘদিন যাবত ইয়াবা সংগ্রহ করে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় এগুলো বিক্রি করে আসছিল ।’

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ’আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় আটককৃত দুজন এবং পলাতক এক ব্যাক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক