বড়লেখায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রে প্তা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

বড়লেখায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রে প্তা র

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৯:৫২:২০ পূর্বাহ্ন

বড়লেখায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রে প্তা র

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে। রোববার রাতে বড়লেখা থানার এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বড়লেখা উপজেলার ইয়াকুবনগর এলাকা থেকে ৩ বছরের কারা সশ্রমদন্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি সাজু মিয়া (৩০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সাজু মিয়া ইয়াকুবনগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।

বড়লেখা থানা সুত্রে জানা যায়, সাজু মিয়ার বিরুদ্ধে জিআর ১৭৩/২১ (বড়লেখা) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(ক) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃত আসামি সাজু মিয়াকে ২০২১ সালের ২১ অক্টোবর গাঁজাসহ বড়লেখা থানা পুলিশ আটক করেছিল। বিজ্ঞ আদালত তাকে সেই মামলায় কারাদন্ড প্রদান করেন। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলায় গ্রেপ্তারী পরোয়ানা মূলতবি ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক