এক সপ্তাহে নবীজির রওজা জিয়ারত করেছেন লক্ষাধিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

এক সপ্তাহে নবীজির রওজা জিয়ারত করেছেন লক্ষাধিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ০৩:১৯:৩৬ পূর্বাহ্ন

এক সপ্তাহে নবীজির রওজা জিয়ারত করেছেন লক্ষাধিক

প্রতীকী ছবি


সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে গত এক সপ্তাহে ৫১ লাখের বেশি মুসল্লি আগমন করেছেন ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করেছেন। মসজিদে নববী কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম এসপিএ।

খবরে বলা হয়েছে, মসজিদে নববী বিষয়ক জেনারেল অথোওরিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এক সপ্তাহে ৫১ লাখ ৭ হাজার ৯৩৩জন মসজিদে নববীতে আগমন করেছেন। এরমধ্যে অনেকেই নবীজি সা.-এর রওজায় জিয়ারত করেছেন এবং ২৫ লাখ ৯ হাজার ৪৫৯জন নারী ও পুরুষ রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহে ১৫৭০ টন জমজমের পানি বিতরণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় রোজাদারদের মাঝে ১৪ হাজার ৮২২ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে।

মসজিদে নববীর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিনিয়ত জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে। মসজিদ এবং আঙ্গিনা পরিষ্কার করার জন্য ১৬ লাখ ৮৪ হাজার ৩৪৬ লিটার ডিটারজেন্ট ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, মসজিদে নববীতে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। এ বিষয়ে ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমার এ মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার নামাজ আদায় করার চেয়েও উত্তম।’(বুখারি, হাদিস : ১১৯০; মুসলিম, হাদিস : ১৩৯৪)

মসজিদে নববীর ফজিলত সম্পর্কে অন্য এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিনটি মসজিদ ছাড়া অন্য কোথায়ও (সওয়াব আশায়) সফর করা জায়েজ নেই: মসজিদুল হারাম, আমার এ মসজিদ ও মসজিদুল আকসা।’-(বুখারি, হাদিস : ১১৮৯, মুসলিম, হাদিস : ১৩৯৭)

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন