সত্যিই কি লিভার ক্যানসারের ঝুঁ কি কমায় কফি ?
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৯ PM

সত্যিই কি লিভার ক্যানসারের ঝুঁ কি কমায় কফি ?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৪ ০৬:৪৭:৪০ AM

সত্যিই কি লিভার ক্যানসারের ঝুঁ কি কমায় কফি ?

ছবি: সংগৃহীত


সকালে ঘুম থেকে উঠেই অনেকেই কফির মগে চুমুক দেন। আবার দিনের বিভিন্ন সময় শরীরকে চাঙা করতে আরও দু-তিন কাপ কফি তো পান করেন কেউ কেউ। যদিও অতিরিক্ত কফি পান শরীরের জন্য ভালো নয়, তবে দৈনিক নির্দিষ্ট পরিমাণে কফি পান করলে শরীর আরও ভালো থাকে।

এ বিষয়ে প্রকাশিত এক গবেষণা বলছে, কফি পানে লিভারের নানা রোগের ঝুঁকি ৭০ শতাংশ পর্যন্ত কমে যায়। যুক্তরাজ্যের রয়েল সোসাইটি অব মেডিসিনের এই গবেষণায় নেতৃত্ব দেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ব্রিটিশ লিভার ট্রাস্টের অভিজ্ঞ পরামর্শক গ্রায়েম আলেকজান্ডার।

এছাড়া ইউরোপের অন্যান্য দেশের লিভার এসোসিয়েশনের অভিজ্ঞ প্রতিনিধিরাও এই গবেষণায় অবদান রেখেছেন। গবেষকরা কফি পানের সঙ্গে লিভারের সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালের গবেষণার রিপোর্ট ও এ বিষয়ক অন্যান্য বিষয় ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেছেন।

গবেষণাপত্র অনুযায়ী, যারা কফি পান করেন না তাদের তুলনায় যারা যারা নিয়মিত কফি পান করেন তাদের মধ্যে লিভার ক্যানসারের ঝুঁকি ৪০ শতাংশ কম। এ বিষয়ে গবেষকরা জানান, নিয়মিত কফি পানকারীদের লিভারে হয়তো এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়ে যায়, যার কারণেই ক্যানসারের ঝুঁকি কমে।

ব্রিটিশ লিভার ট্রাস্টের প্রধান নিবার্হী জুডি রাইসের মতে, কফি পানে লিভার সিরোসিসের ঝুঁকিও ২৫-৭০ শতাংশ পর্যন্ত কমাতে পারে বলে।

অধ্যাপক আলেকজান্ডার বলেন, ‘ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর অন্যান্য অংশে দিন দিন লিভারের জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিভিন্ন গবেষণায় দেখেছি, কফি সত্যিই আশ্চর্যজনকভাবে লিভারের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

বর্তমানে ক্রনিক লিভার ডিজিজের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে বহু সংখ্যক মানুষ মারা যায়। শুধু আমেরিকাতেই প্রতিবছর লিভার সিরোসিসে (লিভারের জটিল অসুখ) আক্রান্ত হয়ে ৩১ হাজার মানুষ মারা যাযন। লিভারের জটিলতায় মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে পুরো বিশ্বজুড়েই।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত অ্যালকোহল, ক্যালরি ও ফ্যাট গ্রহণের ফলেই মানুষের লিভারের জটিলতা বাড়ছে। তাই সবাইকে এসব বিষয়ে সতর্ক হতে হবে ও লিভারের সুস্থতা নিশ্চিত করতে হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন