মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় ৪ শিশুর মৃত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় ৪ শিশুর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ১২:৪০:৪৯ অপরাহ্ন

মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় ৪ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি


কুষ্টিয়ার খোকসা উপজেলায় কোরআন পড়া শেষে মসজিদ থেকে ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল।  কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যায়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, “মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যুর প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ড্রাইভার পলাতক রয়েছে।” 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক