এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৮:০৯:২৭ পূর্বাহ্ন

এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ

হাইকোর্ট। ফাইল ফটো


আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের এবং তাদের পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্থাবর সব সম্পদের তালিকা দাখিল করতে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

রোববার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আর বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেনো নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে। 

এর আগে এস আলম গ্রুপের মালিকানায় থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. রুকুনুজ্জামান।পাশাপাশি এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয় রিটে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, আইন সচিব, দুদক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রিটে বিবাদী করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক