অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃ*ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ১০:৫০:১০ পূর্বাহ্ন

অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃ*ত্যু

ছবি: সংগৃহীত


মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে যশোরে একজন ও বিকেলে মাগুরা সদর হাসপাতালে অপর ব্যক্তি মারা যান।

মৃতরা হলেন-ধনেশ্বরগাতি গ্রামের শ্রীরাম গোসাইয়ের ছেলে দিগন্ত গোসাই (২২) ও মনোরঞ্জন দাসের ছেলে সবুজ দাস (২৬)। এ ঘটনায় মদপানে অসুস্থ আরেকজনের নাম অনিমেষ গোশাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনেশ্বরগাতি গ্রামের বাসিন্দা প্রতিবেশী দিগন্ত ও সবুজ পেশায় শ্রমিক ছিলেন।

সোমবার দিবাগত রাতে তারা মদপান করেন। মধ্য রাতে  অসুস্থ হয়ে পড়লে  দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের যশোর ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার সকালে সবুজ যশোরে ও বিকেলে মাগুরা সদর হাসপাতালে দিগন্ত মারা যান।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, অতিরিক্ত মদপান করে অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই একজনের মৃত্যু হয়। অপরজনকে যশোরে নেওয়ার পর মৃত্যু হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, দুইজন যুবক মদপানে মারা গেছেন এমন তথ্য পেয়েছি। মরদেহ ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওসি আরও বলেন, এ ঘটনায় শালিখা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা