২১ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

২১ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ১১:০১:৫৪ পূর্বাহ্ন

২১ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ছবি:সংগৃহীত


বেতন বৃ্দ্ধিসহ ২১ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড ও জেএমআই সিরিজ অ্যান্ড মেডিকেল ডিভাইসের শ্রমিকরা।

আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ভিটিকান্দি এলাকায় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কারখানার শ্রমিকেরা জানান, কারখানায় কেউ অসুস্থ হলে কর্তৃপক্ষ ছুটি দিতে চায় না। প্রয়োজনের সময় ছুটি না পাওয়ায় পরিবারের স্বজনদের বিপদে পাশে দাঁড়ানো সম্ভব হয় ন। এছাড়া সিনিয়র শ্রমিকদের বর্তমান বেতন থেকে ৪ হাজার টাকা বৃদ্ধিসহ ২১ দফা দাবি জানানো হয়েছে।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা