সিলেটে ডিমের আড়তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জ রি মা না
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সিলেটে ডিমের আড়তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ১০:৫৬:৩১ পূর্বাহ্ন

সিলেটে ডিমের আড়তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জ রি মা না

ছবি: সংগৃহীত


নিত্যপণ্যের দাম ক্রয়সীমার মধ্যে রাখতে  সিলেটে অভিযান পরিচালনা করেছেন টাস্কফোর্স। বুধবার বেলা ১২ টা থেকে ৩টা পর্যন্ত নগরের আম্বরখানা এলাকার কয়েকটি ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

টাস্কফোর্স কর্মকর্তারা জানান, বাজার তদারকিকালে মূল্য তালিকা না থাকা এবং পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পাকা রশিদ ব্যবহার না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়াও অন্য সকল প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ, কৃষি বিপণন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর  সিলেট বিভাগীয় কার্যালয়ের (মেট্রো) সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, বাজারের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। আজ দুপুর থেকে আম্বরখানাসহ তার আশপাশের বাজারে আমরা তিনটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ না দেখাতে পারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছি। ডিম, সবজী, মাছ মাংস বাজারে এই অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া তদারকিকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদের ব্যবহার নিশ্চিত করা এবং যৌক্তিক লাভে ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা