সিরাজগঞ্জে বাসচাপায় সাবেক শিবির নেতা নি হ ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বাসচাপায় সাবেক শিবির নেতা নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ১২:০৩:৩৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে বাসচাপায় সাবেক শিবির নেতা নি হ ত

প্রতীকী ছবি


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় সাবেক শিবির নেতা নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। নজরুল ইসলাম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ছিলেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালশাবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বালশাবাড়ি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর কিছুদূর টেনে নিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় ওই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, বাসচাপায় একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা