শীতের আগমনী বার্তা নিয়ে হেমন্ত এলো প্রকৃতি জুড়ে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শীতের আগমনী বার্তা নিয়ে হেমন্ত এলো প্রকৃতি জুড়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ১২:৩২:২৪ অপরাহ্ন

শীতের আগমনী বার্তা নিয়ে হেমন্ত এলো প্রকৃতি জুড়ে

ছবি:সংগৃহীত


আজ পয়লা কার্তিক। হেমন্তের প্রথমদিন। প্রকৃতির পালা বদলে শুরু হলো হেমন্তকাল। কার্তিক-অগ্রহায়ণ এই দুই মাস হেমন্ত। শীতের আগমনী বার্তা নিয়ে হাজির হলো এ ঋতু। যদিও প্রকৃতিতে এখনো গুমোট গরমের অনুভূতি পরিলক্ষিত হচ্ছে। অবশ্য হেমন্তে গরম ও শীত এ দুয়েরই মেলবন্ধন থাকে। হেমন্তের ভোরে দেখা মেলে হালকা কুয়াশা এবং শিশিরে ভিজে থাকে ঘাস। তারপর সূর্যের তীব্রতা যত বাড়ে, অনুভূত হয় গরম। হেমন্তের শেষে আস্তে আস্তে জানান দেয় শীত আসছে।

আবহাওয়াবিদরা বলছেন, এখন আস্তে আস্তে তাপমাত্রা কমবে। দেশের উত্তরাঞ্চলে রাতে অল্প অল্প শিশির পড়তে শুরুও করেছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ভালো করে শীত পড়া শুরু করবে।হেমন্তের প্রকৃতি মিষ্টি সোনা রোদ মাখা। নীল আকাশ। প্রকৃতিও প্রগাঢ় সবুজ। গ্রীষ্মের মাটি ফাটানো দাবদাহ নেই, বর্ষার অঝোর ধারায় ভিজে যাওয়াও নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধিতে ঋতু হেমন্ত এ রকম- ‘আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে/ জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দ্বিপ্রহরে/ শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার/ রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার/ স্বর্ণশ্যাম ডানা মেলি।’

এক সময় বাংলায় বছর শুরু হতো হেমন্ত দিয়ে। সম্রাট আকবর অগ্রহায়ণ মাসকেই বছরের প্রথম মাস বা খাজনা তোলার মাস ঘোষণা দিয়েছিলেন। কারণ, ধান উৎপাদনের ঋতু হলো এই হেমন্ত। হেমন্তের প্রথম মাস কার্তিকে ধানে পাক ধরে। কার্তিকের শেষ দিকে গ্রামের মাঠে মাঠে ধান কাটার ধুম পড়ে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে পাকা ধানের গন্ধে মৌ মৌ গন্ধ। জলবায়ু পরিবর্তনের ধাক্কা লেগেছে বাংলাদেশের ষড়ঋতুতে। ঋতুর উপস্থিতিতে ঘটছে তারতম্য। তারপরও কী কমে গেছে হেমন্তের আবেদন!

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা