জাকাতের অর্থ আ ত্ম সা ৎ : ইফার সাবেক পরিচালকসহ পাঁচজন খালাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

জাকাতের অর্থ আ ত্ম সা ৎ : ইফার সাবেক পরিচালকসহ পাঁচজন খালাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০৩:৪১:৪৭ পূর্বাহ্ন

জাকাতের অর্থ আ ত্ম সা ৎ : ইফার সাবেক পরিচালকসহ পাঁচজন খালাস

ছবি: সংগৃহীত


ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুর হকসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্য আসামিরা হলেন- মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ২৪ মে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী।

তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল দেলোয়ার হোসেন সাঈদীসহ কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদক। ২০২০ সালের ২৮ ডিসেম্বর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০২৩ সালের ১৪ আগস্ট সাঈদী মারা যান। ১৬ আগস্ট কেন্দ্রীয় কারাগার থেকে সাঈদী মারা যাওয়ার বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হয়। একই বছরের ২১ আগস্ট সাঈদীকে মামলার দায় থেকে অব্যাহতি দেন আদালত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা