‘ভারতকে নিয়ে আলাপ নিষিদ্ধ’ বলায় তোপের মুখে হারিস
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৯ PM

‘ভারতকে নিয়ে আলাপ নিষিদ্ধ’ বলায় তোপের মুখে হারিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০৬:৪৫:২৭ AM

‘ভারতকে নিয়ে আলাপ নিষিদ্ধ’ বলায় তোপের মুখে হারিস

মোহাম্মদ হারিস। ছবি: সংগৃহীত


ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট খেলতে বর্তমানে ওমানে অবস্থান করছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশ। আগামীকাল হংকং ও বাংলাদেশের খেলার মধ্য দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ পাকিস্তান ও ভারত মুখোমুখি হবে আগামী শনিবার। তার আগে ভারতকে নিয়ে একটি মন্তব্য করে তোপের মুখে পড়েছেন টুর্নামেন্টে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হারিস।

হারিস বলেছিলেন, ‘আমি আপনাদেরকে একটি কথা বলি, (পাকিস্তানের) ড্রেসিংরুমে ভারতে নিয়ে আলাপ করা নিষিদ্ধ।...আমাদের শুধু ভারতকে নিয়ে ভাবলেই হবে না। আমাদের অন্য দল নিয়েও ভাবতে হবে। আমি পাকিস্তান (সিনিয়র) দলেও ছিলাম এবং সবশেষ বিশ্বকাপেও খেলেছি। সবসময় ভারত, ভারত করা; এটা মানসিকভাবে অনেক চাপ সৃষ্টি করে। আমাদের অন্য দলের মুখোমুখিও হতে হবে।’

হারিসের এমন মন্তব্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আলোচনা-সমালোচনায় মেতে ওঠেন ক্রিকেট ভক্ত-সমর্থকরা। যদিও হারিসকে বেশিরভাগ ক্ষেত্রেই আক্রমণের নিশানা করা হয়েছে। হারিসের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও। 

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘কী বলা উচিত আর কী বলা উচিত না, সেই ব্যাপারে কোনো জ্ঞানই নেই তার (হারিসের)। কেউ যদি মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই নির্দেশনা দিয়েছে, তাহলে সেটা ভুল।’

ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের স্কোয়াড

ভারত: তিলক ভার্মা (অধিনায়ক), অভিষেক শর্মা, আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, রমনদীপ সিং, অনুজ রাওয়াত, প্রভসিমরান সিং, নেহাল ওয়াধেরা, আনশুল কাম্বোজ, হৃতিক শোকিন, আকিব খান, বৈভব অরোরা, রাশিখ সালাম, রাহুল চাহার ও সাই কিশোর।

পাকিস্তান: মোহাম্মদ হারিস (অধিনায়ক), আব্দুল সামাদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হায়দার আলী, হাসিবুল্লাহ, মেহরান মুমতাজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইমরান জুনিয়র, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, শাহনওয়াজ দাহানি, সুফিয়ান মকিম, ইয়াসির খান ও জামান খান।

জৈন্তাবার্তা / রহমান