ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নি হ ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০১:৫২:৫২ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নি হ ত

প্রতীকী ছবি


রাজধানীর মুগদার টিটিপাড়া স্টেডিয়ামের সামনে ট্রাকের ধাক্কায় মো. জাকির হোসেন (৪৪) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. শাকিল খান জানান, আমার বাবা পেশায় অটোরিকশা চালক ছিলেন। প্রতিদিনের মতো আজ সকালেও বাবা অটোরিকশা নিয়ে বের হন। সকালের দিকে টিটিপাড়া স্টেডিয়ামের সামনে যাওয়া মাত্রই দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরগুনা সদর আমতলী এলাকায়। বর্তমানে মুগদা এলাকায় ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা