ছবি:সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। তবে দিনের শুরুটা বাজে করলেও মেহেদী হাসান মিরাজ ও জাকের আলীর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। তাদের ব্যাটে শঙ্কা কাটিয়ে এক রানে পিছিয়ে স্বাগতিকরা। ক্যারিয়ারের নবম ফিফটি করেছেন মিরাজ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করেছে বাংলাদেশ। মিরাজ-জাকের ৮৯ রানের জুটি গড়ে অপরাজিত আছেন।
তৃতীয় দিনের সকালটা বেশ খারাপ যায় বাংলাদেশের। কেননা দিনের শুরুতেই কাগিসো রাবাদার একই ওভারে গতকালের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম বিদায় নিয়েছেন। ৯২ বলে ৫টি চারে ৫০ করা জয় বেডিংহ্যামকে ক্যাচ দেন। আর ৩৯ বলে ৩টি চারে ৩৩ করা মুশফিক সরাসরি বোল্ড হন। এরপর কেশভ মাহারাজের বলে ব্যক্তিগত ৭ রানে আউট হয়েছেন লিটন দাস।
তৃতীয় দিনের খেলায় মুখোমুখি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। যেখানে গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০১ রানে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়। জবাবে দ. আফ্রিকা ৩০৮ রান করে।
জৈন্তাবার্তা / সুলতানা




