ছাত্র আ*ন্দোলনে নি হ ত স্বজনের ম র দে হ উত্তোলন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ছাত্র আ*ন্দোলনে নি হ ত স্বজনের ম র দে হ উত্তোলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০৬:০৫:৪৫ পূর্বাহ্ন

ছাত্র আ*ন্দোলনে নি হ ত স্বজনের ম র দে হ উত্তোলন

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবুল হাসান স্বজনের (২৫) মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলার নবীগঞ্জ কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের উপস্থিতিতে মরদেহ তোলা হয়।

এরআগে গত ৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় আন্দোলন চলাকালীন সময়ে ল্যাবএইড হাসপাতালের সামনে আওয়ামী লীগের অস্ত্রধারীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন স্বজন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে প্রায় সাড়ে ৫ ঘণ্টা অপারেশনের পর পেট থেকে গুলি বের করা হয়। এরপর গত ৬ আগস্ট সন্ধ্যায় আইসিইউতে মারা যান স্বজন। দাফনের প্রায় ২ মাস ১৬ দিন পর ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়েছে।

নিহতের বড় ভাই অনিক বলেন, আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় গত ১৮ আগস্ট রাতে মামলা করি। সে মামলায় তদন্তের জন্য আজকে মরদেহ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজকেই আবার দাফন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক ফারহানা মানিক মুনা বলেন, আমরা আবুল হাসান স্বজনসহ নারায়ণগঞ্জের যত শহীদ হয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক ফরিদ আহম্মদ বলেন, মামলার তদন্তের জন্য আজকে মরদেহটি উত্তোলন করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা